নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্যদের শুভেচ্ছা জানিয়ে বরিশালে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মিছিল শেষে সদর রোডের দলীয় কার্যালয় চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সবুজ আকন, লেলিন মোর্শেদ, যুগ্ম সম্পাদক তানজিন রাব্বি, বিএম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইলিয়াস, সহ সাধারণ সম্পাদক এ কে এম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার, সহ সাধারণ সম্পাদক সোহান, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক দ্বিপায়ন পাওয়েল, আকবর সম্্রাট, সজল, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রাব্বি সরদার, সাইফুল ইসলাম মিথুন, বরিশাল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সজিব হোসেন, হিজলা ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সাইদুল গাজী প্রমুখ।’