স্টাফ রিপোর্টার ::আজ ১৫ রমজান ১৭ এপ্রিল রবিবার বিকাল ৫ টায় বরিশাল সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, অফিসার ইনচার্জ বরিশাল কোতয়ালী মডেল থানাসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া মোনাজাত করে ইফতার করেন অতিথি বৃন্দরা।