প্রতিনিধি বাউফল :পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরিবার এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ পৌর মেয়র এর প্রায়ত বাবা মায়ের রুহের মাগফেরাত উপলক্ষে দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের বাসভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, স্থানীয় সূধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া মিলাদ পরিচালনা করেন পৌর শহরের শাহী মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান। অনুষ্ঠান শেষে প্রায় তিন সহা¯্রাধিক মানুষের মাঝে উন্নত মানের ইফতার পরিবেশন করা হয়।
০১৭১১১৩৬৭০২
১৪-০২-২০২২