আমতলী উপজেলা প্রতিনিধি ::আমতলী থানার উত্তর তক্তাবুনিয়া গ্রামের ক্ষেতের ফসল নষ্ট করার প্রতিবাদ করায় স্বামী ও স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন উত্তর তক্তা বুনিয়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে ফারুক খান (৫০) ও তার স্ত্রী রোকসানা বেগম (৪৫)। পরে স্থানীয়রা আহতদের মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্র জানায় উত্তর তক্তা বুনিয়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে ফারুখ খানের মুগডাল ও বাদাম খেতে পার্শ্ববর্তী বেল্লাত ও তার ছেলে আতাউল্লাহ বিভিন্ন সময় গরু-ছাগল চরায় ক্ষেতের ফসল নষ্ট করে। এতে ফারুক খান বাধা দিলে তাকে মারধর সহ প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া বিভিন্ন সময় বেল্লাত ও তার ছেলে আতাউল ফারুখ খানের বাড়ির হাঁস মুরগি চুরি করে। এরই ধারাবাহিকতায় ফারুখ খান প্রতিপক্ষকে তার গরু ছাগল চরাতে পুনরায় নিষেধ করে আর এতে ক্ষিপ্ত হয়ে বেল্লাত তার ছেলে আতাউল, মোকলেস দফাদার, বেল্লাতের মেয়ে সাথী সহ অজ্ঞাত ৫/৭ জন ফারুক খান ও তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।বর্তমানে আহতরা শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।