প্রতিনিধি বাউফল ::পটুয়াখালীর বাউফলে শেখ রাসেল স্মৃতি ক্রিড়া পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ (টি-২০) ক্রিকেটের ফাইনাল খেলা বাউফলের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুর ২টায় খেলা শুরু হয়ে বিকেল ৫ ঘটিকায় পুরস্কার বিতরণ করা হয়। আন্ত: জেলা এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেছে বাউফল পৌরসভা ক্রিকেট একাদশ এবং বাউফল থানা পুলিশ একাদশ। থানা পুলিশ একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছেন পৌরসভা একাদশ। ম্যান অফ দি টুর্নামেন্ট হয়েছেন গলাচিপা পৌরসভা একাদশের অলরাউন্ডার সালমান রানা, বেস্ট ফিল্ডার অফ দি টুর্নামেন্ট হয়েছেন বাউফল পৌরসভা ক্রিকেট একাদশের ব্যাটসম্যান সাইমুম হাসান, বেস্ট ক্যাচ অফ দি টুর্নামেন্ট হয়েছেন শারজাহ ক্লাবের অলরাউন্ডার দূর্জয় দাস। ফাইনালে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছেন পৌরসভা একাদশের মো. বাবু। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামশেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাউফল পৌর মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, দাশপাড়া ইউপি চেয়ারম্যান এন এম জাহাঙ্গীর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, প্যানেল মেয়র আব্দুল লতিফ খান, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা প্রাইজমানি এবং বিজিত দলকে রানার আপ ট্রফি ও ত্রিশ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়েছে। লিগের স্পন্সর করেছে মেয়র- বাউফল পৌরসভা, দৈনিক পর্যবেক্ষণ, ফুড ফ্যাক্টরি রেস্তারাঁ, ব্রাক ব্যাংক লি:, বাউফল হেলথ্ কেয়ার ক্লিনিক, বাউফল ক্রিয়েটিভ কোচিং সেন্টার, বাউফল স্ক্যালেট মেনজ্ ওয়ারশপ। উল্লেখ্য ২০২০ সালে ১১ ডিসেম্বর প্রিমিয়ার লীগটি শুরু হলে মহামারি করোনা ভাইরাসের কারনে ফাইনাল খেলাটি বন্ধ হয়ে যায়। খেলায় জেলার ১৬টি দল অংশ গ্রহন করেছিল।
২৮-০৩-২০২২