মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি ::পটুয়াখালী জেলা কৃষকলীগের অন্তর্গত পটুয়াখালী সদর উপজেলা কৃষক লীগ, পটুয়াখালী পৌর কৃষক লীগ, মির্জাগঞ্জ উপজেলা কৃষক লীগ, দুমকি উপজেলা কৃষক লীগ ও গলাচিপা উপজেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
২২ জানুয়ারী (শনিবার) বিকেল ৩ টায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পটুয়াখালী জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর৷ বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. গাজী জসীম উদ্দীন। আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক একেএম খায়েরুল আহসান খায়ের, বাংলাদেশ কৃষকলীগের সহ দপ্তর সম্পাদক সৈয়দ সওকত হোসেন শানু।
পটুয়াখালী জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন বলেন, পটুয়াখালী জেলা কৃষকলীগের অন্তর্গত পটুয়াখালী সদর উপজেলা কৃষক লীগ, পটুয়াখালী পৌর কৃষক লীগ, মির্জাগঞ্জ উপজেলা কৃষক লীগ, দুমকি উপজেলা কৃষক লীগ ও গলাচিপা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজমান থাকায় উপরোক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করার প্রস্তাব করলে সর্ব সম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।
পরিশেষে পটুয়াখালী জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপরোক্ত কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করার নির্দেশে বিলুপ্ত করেন।