লেখক :: পাখি খান-বরিশাল
মধ্য বিক্ত পরিবারের স্বপ্ন,স্বপ্নই থেকে যায়।
সম্পকর্ তৈরি হওয়ার পরে দুজন মানুষ একটি বিন্দু বা কেন্দ্রে এসে একসঙ্গে হয়। তাদের মধ্যে কিছু মিলের প্রেক্ষিতে তারা পরস্পরের সঙ্গে একসঙ্গে পথচলার, একসঙ্গে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে শুধু একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেয়ার মাধ্যমেই একটি সম্পকর্ থেমে থাকে না। সম্পকর্ সময়ের হাত ধরে এগিয়ে চলতে থাকে, সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এ ক্ষেত্রে সমস্যা শুরু হয় তখনই যখন দুজন মানুষ ভিন্নভাবে নিজেদের গড়ে ওঠার জন্য কাজ করে! ভিন্নভাবে গড়ে ওঠা বলতে দুজনের ভিন্ন পেশা, ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন মতবাদ ইত্যাদি বোঝায়,যেমন মধ্য বিক্ত পরিবারের কাছে এ-সব ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে।
কিছু সম্পর্ক অকালেই শেষ হয়ে যায় সঙ্গীর বেশকিছু বাজে অভ্যাসের জন্য। এই বাজে অভ্যাস বলতে নাক ডেকে ঘুমানো বোঝানো হচ্ছে না মোটেই। এমন কিছু বাজে অভ্যাস, যা কিনা একজন মানুষের জীবনের ওপরে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে থাকে। যেমন : অতিরিক্ত মিথ্যাচারিতা, জুয়া খেলা, মাদকদ্রব্য সেবন করা, মদ পান করা, অতিরিক্ত যৌন চাহিদা ইত্যাদি। এসব বাজে চারিত্রিক অভ্যাস শুধু তার নিজের জীবনের ওপরেই নয়, তার সঙ্গী মানুষটার জীবনের ওপরেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে দেয়।
কিছু সম্পকের্র ক্ষেত্রে দুজন মানুষ একসঙ্গে অনেকদিন পযর্ন্ত থাকার পরে একে অন্যের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তাদের দুজনের মধ্যে কোনো ধরনের ভালোবাসা, সম্পকের্র টান, মমতা কিংবা আগ্রহ একেবারেই থাকে না। শুধু অভ্যাসের বশে দুজন মানুষ একে অন্যের সঙ্গে সংযুক্ত থাকেন। এমতাবস্থা থেকে অনেক ক্ষেত্রে সম্পকের্ক পুনজীির্বত করা গেলেও কিছু সম্পকের্র ক্ষেত্রে সেটাই সম্ভব হয় না। সে ক্ষেত্রে দেখা যায় সেই সম্পকের্র মধ্যে প্রতিশ্রæতি একেবারেই থাকে না। যার ফলে সম্পকের্র শেষ পরিণতি হয় বিচ্ছেদ।
কোনো একটি সম্পকের্র মধ্যে একজন যখন অন্যজনকে বিভিন্ন ভাবে ও উপায়ে আহত করে থাকে তখন সেটা অ্যাবিউজ বা অত্যাচার হয়ে দাঁড়ায়। মৌখিকভাবে (গালাগাল করা, কটূক্তি করা), আবেগ-অনুভ‚তিতে আঘাত করে, শারীরিকভাবে বিভিন্ন উপায়ে অত্যাচার করার মাধ্যমে সম্পকর্ নষ্ট হতে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই যিনি তার সঙ্গীর ওপরে এমন ধরনের অত্যাচার করে থাকেন তিনি তার সঙ্গীকে কৌশলের মাধ্যমে ভুল বুঝিয়ে থাকেন, সঙ্গীকে বোঝান তার এই অত্যাচারের পেছনে যথেষ্ট কারণ আছে! তবে একটা সময় পরে অন্য সঙ্গী ঠিকই সব কিছু বুঝে ফেলেন। যার ফলাফল রূপে সম্পকের্র মধ্যে ইতি চলে আসে দ্রত।