এ এইচ খান :: আসছে ১১ নভেম্বর দ্বিতীয় দফায় বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোটাধিকার প্রয়োগ,ন্যায় বিচার, সুষম বণ্টন স্লোগানে নিরলস পরিশ্রম করে গনসংযোগ ও জনগনের সাথে দেখা ও নানা কর্মসূচির মাধ্যমে মাঠ চষে প্রচারণায় সরগম করে রেখেছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। ৫ নং চরমোনাই ইউনিয়নে সরেজমিনে গেলে দেখা যায়, প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন নৌকার কান্ডারী, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সমাজ সেবক, মানবতাবাদী ও শ্রমিক বান্ধাব শিক্ষা বান্ধব দেশ প্রেমিক নুরুল ইসলাম মাস্টার । তিনি দিন রাত বিরামহীন ব্যাপক প্রচার প্রচারনা ও গনসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। তিনি দীর্ঘ দিন ধরে সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত থেকে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে সুখ দুঃখে তাদের পাশে থেকে সকলের মনজয় করে আসছেন চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম মাস্টার।এছাড়াও তিনি চরমোনাই ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে রয়েছেন। ব্যক্তি হিসাবে যোগ্যতা ও দক্ষতায় জেলা ও মহানগর দলের সহযোগী সংগঠন ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের সাথে সু-সম্পর্ক বজায় রেখে সামাজিক কাজ করে যাচ্ছেন। চরমোনাই ইউনিয়নের সাধারন ভোটাররা জানান,ইউনিয়নের বাহিরেও নুরুল ইসলাম মাস্টারের জনপ্রিয়তা রয়েছে, তাছাড়া বিএনপির কোন প্রার্থী না থাকায় বিএনপির সকল নেতা কর্মীরা আওয়ামী লীগের পক্ষে কাজ করেন তাই চরমোনাই ইউনিয়নে একটাই শ্লোগান ধান নৌকা এক জোট নুরুল ইসলাম মাস্টার চেয়ারম্যান হোক ।নুরুল ইসলাম মাস্টার এই ইউনিয়ন বাসির পাশে থেকেছেন দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন প্যনেল চেয়ারম্যান ছিলেন এবং ইউনিয়নের প্রতিটা ঘরের মানুষ নুরুল ইসলাম কে চিনে সে শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সন্তান ।তিনি নির্বাচনে এসে ব্যাপক সাড়া ফেলেছেন,গত নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলন বাংলাদেশ মননিত প্রার্থী মাওলানা আবুল খায়ের এর সাথে নির্বাচন করে তৃতীয় স্থানে লাভ করেন, কিন্তু এবার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম এর সাথে চরমোনাই ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মীরা কাজ করেন এবং নুরুল ইসলাম মাস্টারের জয়লাভ করার সম্ভবনা বেশি। বিভিন্ন ওয়ার্ডের উঠান বৈঠকে নৌকা মার্কায় ভোট চাইছেন চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চরমোনাই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান একেএম আব্দুল ছালাম রাঢ়ী। নৌকা মার্কাকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বিভিন্ন রকম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ছালাম রাঢ়ী,। নুরুল ইসলাম মাস্টার বলেন আমি আপনাদেরই সন্তান, সুখে-দুখে আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।আশা করি আপনারা আমাকে বিপুল ভোটে বিজয় করে ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ডগুলোতে উন্নয়নের কাজ করার সুযোগ দিবেন। তিনি আরও বলেন, দীর্ঘ দিন চরমোনাই ইউনিয়নে উন্নয়ন হয়নি উন্নয়ন আমরা দেখি নাই আজ সারা বাংলা উন্নয়নের জোয়ারে ভেসেছে কিন্তু চরমোনাই ইউনিয়ন বাসীর জন্য কোন উন্নয়ন হয়নি ,রাস্তা ঘাট ভাঙা চুরা। যারা চেয়ারম্যান ছিলেন তারা নিজেদের আখের গুছাতে ব্যস্ত ছিলেন। তাই জনগণের কথা ভাবার সময় পাইনি। এখন সময় এসেছে ব্যালোটের মাধ্যমে সঠিক জবাব দেওয়ার।তিনি আরও বলেন, কালো টাকার প্রার্থীরা কিন্তু রাতের আধারে টাকা নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে ভোট কিনবে, আপনারা সাবধান। টাকার কাছে বিক্রি হবে না, ভবিষ্যতের কথা চিন্তা করে আসন্ন ১১ নভেম্বর নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আর ইউনিয়নবাসির সেবা করার সুযোগ দিন। এবং তিনি আরও বলেন চরমোনাই ইউনিয়ন বাসী জোট বেঁধেছে নৌকা আর ধানের শীষ নাই নুরুল ইসলাম মাস্টার কে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় চরমোনাই ইউনিয়ন বাসী
সাংবাদিকদের সাথে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়েছেন এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও কর্নেল অঃ জাহিদ ফারুক শামিম এমপি সহ আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের নৌকার জন্য কাজ করতে বলেছেন আমি সহ আমাদের সংগঠনের সকল নেতা কর্মীরা এক সাথে নৌকার জয়জয় কার সৃষ্টি করেছে। এছাড়া চরমোনাই ইউনিয়নে বিএনপির প্রার্থী না থাকায় বিএনপির সকল নেতা কর্মীরা আমার সাথে নৌকার নির্বাচন করে তাই এবার নির্বাচনে জয়ের ব্যপারে আমি শতভাগ আশাবাদী, চরমোনাই ইউনিয়ন দিয়ে নৌকার বিজয় উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।