এ এইচ খান :: বরিশালে গ্রাম বাংলা উন্নয়ন কমিটির উদ্যোগে বরিশাল নগরীর লঞ্চ ঘাট ও কেডিসি এলাকার পথ শিশুদের মাঝে আজ বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে খেলার ব্যাট বল, রেকেট ব্যাট, ফেদার, ফুটবলসহ বিভিন্ন রকম খেলার সামগ্রী বিতরণ করেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও বরিশাল কোতোয়ালি মডেল থানার ১০ নং ওয়ার্ড বিট পুলিশিং অফিসার এএসআই রুমা।
এসময় উপস্থিত ছিলেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটির কমউনেকশন অফিসার মোঃ ফাইজুল ,ফিল্ড অফিসার গ্রাম বাংলা উন্নয়ন কমিটি মোঃ রফিকুল ইসলাম, ও বরিশাল সংবাদ ২৪ অনলাইন নিউজ প্রোর্টালের প্রকাশক ও সম্পাদক এবায়দুল হক খান তুহিন, সাংবাদিক সাইদুর রহমান বাহার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
পথশিশুদের নিয়ে এই ভিন্ন ধরনের আয়োজনে খুশি শিশুরা ব্যাট হাতে নিয়ে ওরা খেলার মাঠে ছুটে যায় আর বলে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি আমাদের খেলার জন্য ব্যাট বল ফুটবল দিয়েছে আমরা খুব খুশি, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি করোনার সময় আমাদের খাবার দিছে, ফল উৎসব করছে, জামা কাপড় দিছে আমরা তাদের জন্য অনেক ভালো আছি এবং পুলিশের রুমা আপায় সব সময় আমাদের খেয়াল রাখে খোজ খবর নেই রুমা আপায় খুব ভালো মানুষ। রেকেট ব্যাট হাতে চাদনী বলেন আমাদের সবাই অবহেলা করে কিন্তু গ্রাম বাংলা উন্নয়ন কমিটি সব সময় আমাদের পাশে থাকে আমাদের সব কিছু দেয় খাবার জামা কাপড় খেলনার জিনিস সব দেয়, আরও বলেন পুলিশ রুমা আপায় আমাকে গাড়িতে নিয়ে ঘোরে অনেক ভালো বাসে আমাদের রুমা আপায়।
গ্রাম বাংলা উন্নয়ন কমিটির কমউনেকশন অফিসার
মোঃ ফাইজুল বলেন আমরা আমাদের সংগঠন থেকে সব সময় পথ শিশুদের নিয়ে কাজ করি এবং গ্রাম বাংলার উন্নয়ন গরীব অসহায় মানুষের পাশে থাকার জন্য আমরা কাজ করি পথ শিশুদের মাঝে আজ আমরা খেলনা সামগ্রী বিতরণ করছি যাতে ওরা খেলা ধুলা নিয়ে পরে থাকবে কোন ধরনের অসামাজিক কার্যকলাপে জরাবে না মাদক মুক্ত থাকবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।
বরিশাল কোতোয়ালি মডেল থানার নারী ও শিশু ডেস্কে ও ১০ নং ওয়ার্ড বিট পুলিশ অফিসার এএসআই রুমা বলেন, পথ শিশুদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করে ওদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে যার ফলে ওরা মরন নাশী মাদক মুক্ত থাকবে। এএসআই রুমা বলেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটির সহযোগিতায় আমি পথশিশুদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করে নিজের কাছে খুব আনন্দ লাগছে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ওদের মুখে হাসি আমি খুব ভালবাসি ওরা হাসলে হাসবে দেশ উন্নত হবে বাংলাদেশ।