বরিশাল সংবাদ ডেস্ক :: আজ শুভ বিজয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গতকাল ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলার বাকেরগঞ্জ এবং মহানগরীর উল্লেখযোগ্য পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। শুরুতে বিকাল ৪ টায় জেলা প্রশাসক বরিশাল বাকেরগঞ্জ উপজেলা এবং বরিশাল মহানগরীর বেশকিছু উল্লেখযোগ্য পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ আবুজর মোঃ ইজাজুল হক, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ পূজার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে বেশকিছু পূজামন্ডব পরিদর্শন কালে পূজার আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। এদিকে সন্ধ্যায় বরিশাল মহানগরীর বেশকিছু উল্লেখযোগ্য পূজা মন্ডল পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল। এসময় তার সাথে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় সুব্রত বিশ্বাস দাসসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা ও মহানগরীর পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বরিশাল বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজার আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় তুলে ধরে আলোচনা করেন।