অনলাইন নিউজ ডেস্ক ::কুমিল্লার মন্দিরে কোরআন রাখার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জামায়াত-বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয় সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ এমপি।কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তিনি এ মন্তব্য করেন।মাহাবুবউল আলম হানিফ বলেন, জামায়াত বিএনপি সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য মন্দিরে কোরআন রেখে এবং ধর্মের দোহাই দিয়ে প্রতিমা ভাঙচুর করে দেশকে একটি বিপদের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে। বাংলাদেশ সরকার বিষয়টি গভীর ভাবে পর্যবেক্ষণ করছে। আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল এজেন্সি মাঠে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টাকারীদের কঠোর ভাবে দমন করা হবে। কোন ধর্মপ্রান মুসলমান বা সনাতন ধর্মালম্বীর পক্ষে কুমিল্লার এই নোংড়া কাজটি করা সম্ভব নয়।
সুত্র এন এফ টিভি