পিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুরের নাজিরপুরে শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষে রবিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা মঞ্চে এক মতবিনিময় সভায় মাননীয় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এ্যাড.শ.ম রেজাউল করিম (এমপি-পিরোজপুর-১) বলেন,দূর্গা পূঁজা এখন আর শুধু সনাতন ধর্মালম্বীদের মধ্যে সিমাবদ্ধ নেই, এটা গোটা বাঙ্গালির সবচেয়ে বড় শারদীয় দূর্গাউৎসবে পরিনত হয়েছে।এ সময় তিনি আরো বলেন এ উৎসব হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান আমাদের সকলের। আমি মনে করি, আমার মসজিদে আমি নামাজ পড়বো,আপনার মন্দিরে আপনি পূজা অর্চনা করবেন। কিন্তু আমাদের সৌভ্রাতিত্ব আমাদের সহমর্মিতা, আমাদের ভালবাসা আমাদের একটি জায়গায় বন্ধনে আবদ্ধ করেছে সেই জায়গাটার নাম হচ্ছে আমরা সকলে বাঙ্গালী। আমাদের ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়েছিল, যে বাঙ্গালীত্বকে প্রতিষ্ঠিত করতে আমাদের ২ লক্ষ মা বোনদের সমভ্রম দিতে হয়েছিল, আপনারা কেন ভুলে যান যে একাত্তরের জারজ সত্তা যাদের ভিতরে আছে তারাই কিন্তু আপনার বোনকে, আপনার মেয়েকে পাক হানাদারদের কাছে তুলে দিয়েছিল। নিজেদের ভিতরে কোন কলহ যেন সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্ট না করে। কোন ধর্মেই খারাপ কিছু বলা হয় নাই। সকল ধর্মের মূল কথা কিন্তু সৃষ্টির সেবা, সৃষ্টির কল্যান, অসত্যকে গ্রহন না করা সত্যকে গ্রহন করা। মন্ত্রী আরো বলেন কিছু দুর্বৃত্ত আছে যারা আওয়ামীলীগের আলখেল্লা পড়ে সরকারের বিরুদ্ধে উন্নয়নের কাজে বাধা, ব্যক্তি স্বার্থকে প্রধান্য দেয় এ ধরনের অনেক নেতাই দলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। যেমন পিরোজপর-১ আসনের প্রায়ত সংসদ সদস্য সুধংশু শেখর হালদারকে কারা অপমান, অপদস্থ করেছিল সবারই জানা আছে, তারা দলকে ভালোবাসে না নিজেদের পকেট ভারির রাজনীতি করে, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে।
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মাস্টার সুখরঞ্জন বেপারী, সভাপতি উপজেলা পূঁজা উদযাপন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসক পিরোজপুর, মোঃ সাইদুর রহমান, পুলিশ সুপার পিরোজপুর, রেবেকা খান, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা চেয়ারম্যান নাজিরপুর, মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজিরপুর, মোঃ আশ্রাফুজ্জামান, অফিসার ইনচার্জ, সুলতান মাহামুদ খান, সদস্য জেলা পরিষদ, নাজিরপুর থানা, আতিয়ার রহমান চৌধুরী নান্নু চেয়ারম্যান ৭ নং সেখমাটিয়া ইউনিয়ন।সুরঞ্জীৎ দত্ব লিটু, ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, বিমল কৃষ্ণ মন্ডল, সভাপতি জেলা পূঁজা উদ্যাপন পরিষদ, গোপাল চন্দ্র বসু সাধারণ সম্পাদক, জেলা পূঁজা উদ্যাপন পরিষদ পরিষদ প্রমূখ। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত তহবিল সহ জেলা পরিষদ ও হিন্দু কল্যান ট্রাষ্টির পক্ষ থেকে ১২৫ টি পুঁজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এর আগে তিনি সকালে মাছের পোনা অবমুক্ত করেন এবং নাজিরপুর উপজেলা সম্প্রসারিত ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বিকাল সাড়ে তিনটায় মাটিভাঙ্গা টু পিরোজপুর সড়কের সংস্কার কাজ সমাপ্ত হওয়ায় সড়কটি পরিদর্শন ও মাটিভাঙ্গা কলেজের সন্নিকটে উদ্বোধনী ফলক উন্মোচন ও সুধী সমাবেশে প্রধান অতিধি হিসাবে যোগদান করেণ।