বরিশাল সংবাদ ::দেশে করোনা সংক্রমণের প্রভাব মোকাবিলায় সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করেছে। সকল দপ্তরের সমন্বয়ে সমন্বিত কোভিড ব্যবস্থাপনার মাধ্যমে বরিশাল জেলা করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় করোনা ভাইরাস (কোভিট-১৯) এর সংক্রমণ রোধে এ্যাডভোকেসি এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন চিফ ইউনিসেফ বরিশাল এ এইচ তৌফিক আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিরা। এসময় অতিথিরা করোনা ভাইরাস এর সংক্রমণ রোধের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন।