নিজেস্ব প্রতিবেদন :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের সংক্রমণ এবং দেশে লকডাউনের কারনে দেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য উপহার হিসাবে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। তারই ধারাবাহিকতায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দিকনির্দেশনায় বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের কোর্ট কলোনিতে বসবাসরত সকল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাস।এসময়ে উপস্থিত ছিলেন, নগরীর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য এ টিএম শহিদুল্লাহ কবির, আওয়ামী লীগ নেতা তারেক শাহ মো:হারুন মিয়া, ছাত্রলীগ নেতা প্রাঙ্গন খান সহ, ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,সহ
সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী হাতে পেয়ে ১০ নং ওয়ার্ডের বাসিন্দারা আবেগ আপ্লূত হয়ে যায়। তাড়া সবাই বলেন এই করোনা কালিন সময় শেকের বেডি না থাকলে আমাদের না খেয়ে মরতে হতো, আমরা ওর লইগ্গা আল্লাহর কাছে দোয়া করি।