বরগুনা প্রতিনিধি: বরগুনার বুড়ীরচর ইউনিয়ন যুবলীগ আহবায়ক আবু হানিফ খোকন(৩৫)কে কুপিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষরা।
সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পানি ব্যাবস্হাপনা কমিটির ঋন পরিশোধ নিয়ে হামলার ঘটনা ঘটে বলে স্হানীয়রা জানায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সুত্র থেকে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে খোকন তার বাবা ও আত্মীয় স্বজনসহ আমজেদ মার্কেট সংলগ্ন ভগ্নীপতির বাড়ীতে প্রবেশের সময় অতকির্তে রামদা -ছেনা নিয়ে খোকনের উপর হামলা করে।
এসময় বাঁধা দিতে গেলে,দূর্বৃত্তদের হামলায় খোকনের বোন,সালমা,(৪৫)নাজমা(৩২),রীতা(২৫)চাচি রুশিদা(৪৫) এবং রাজিন(১৮) আহত হয়। খোকনের বাবা,ইউনুস মৃধা জানান,পূর্ব পরিকল্পিত, মামুন,নাঈম,ফোরকান, দেলোয়ার, নজরুল সহ ১০/১৫ জন হামলা চালায়। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের এবং পানি ব্যাবস্হাপনা সমিতি থেকে হামলাকারীরা কয়েকলক্ষ টাকা ঋন নিয়ে তা পরিশোধ না করার খোকনের সাথে বিরোধ হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,তরিকুল ইসলাম বলেন,রাতে ঘটনা শুনার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়েছি। আহতদের উদ্বার করে হাসপাতালে পাঠানোর ব্যাবস্হা করি। হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুুতি চলছিলো।