মেহেদী তামিম, বরিশাল সংবাদ ::৩০ লক্ষ শহীদের বিনিময়ে আজ বাঙালি জাতি পেয়েছে বাংলাদেশ।বাংলাদেশ কথাটির জন্মই হয়েছে শহীদদের কারনে।বাঙালি জাতি কি করে ভুলবে শহীদদের?বাংলার সকল আনাচে,কানাচে রয়েছে শহীদদের অবদান।তাইতো মুহাম্মদ আঃজব্বার খান, গানে বলে গেছেন সালাম,সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে।গানটির শিল্পী ছিলেন মুহাম্মদ আঃজব্বার খান তিনি আজ আমাদের মাঝে নেই,কিন্তু তার রেখে যাওয়া গান চির অম্লান হয়ে থাকবে বাঙালি জাতির কাছে।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষীকি সহ ১৫ ই আগষ্টের সকল নিহত শহীদদের আন্তার শান্তি কামনায় বরিশাল জেলা আইনজীবি সমিতিতে দুপুর ১ঃ৩০ টায়,সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা আইনজীবি সমিতির হল রুমে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি এ্যাডঃআনিচ উদ্দিন আহম্মেদ শহীদ,সাধারন সম্পাদক এ্যাডঃ মজিবুর রহমান,জেলা আইনজীবি সমিতির সভাপতি, এ্যাডঃসৈয়দ গোলাম মাসুদ বাবলু,সাধারণ সম্পাদক এ্যাডঃরফিকুল ইসলাম খোকন, সাবেক সভাপতি,এ্যাডঃ তালুকদার মোঃইউনুস,সাবেক সভাপতি এ্যাডঃ সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, সাবেক সাধারন সম্পাদক,এ্যাডঃ কাইয়ুম খান কায়সার,সহ আওয়ামী আইনজীবী পরিষদের অন্যান্য সদস্যরা।এ সময়ে বক্তারা ১৫ ই আগষ্টে নিহত সকল শহীদদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন,পরে নিহত শহীদদের প্রতি ও দেশের চলমান অবস্হা নিয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।