শিরোনাম

৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৪৩

মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদনে সহযোগিতা দেবে সরকার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০ ৮:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) করোনা ভাইরাস সংকটে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লাইভস্টক ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এক ভিডিও বার্তায় তিনি এ আশ্বাস দেন।

ভিডিও বার্তায় মন্ত্রী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় নিয়মিত দুধ, ডিম, মাছ ও মাংস রাখার পরামর্শও দেন তিনি।
করোনা ভাইরাস সংক্রান্ত গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনা তৈরি এবং এ বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধরার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভিডিও বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 8, 2026
Fajr 4:59 am
Sunrise 6:10 am
Zuhr 12:09 pm
Asr 4:24 pm
Maghrib 6:07 pm
Isha 7:18 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ