রাসেদ সিকদার :আজ ১৮ জুলাই ২০২১ রোজ রবিবার বেলা ১১.৩০ টায় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়ন নিবাসী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ডের সহকারী কমান্ডার ও সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন কালাম পালোয়ানকে উপজেলা প্রশাসন, মুলাদী ও মুলাদী থানা পুলিশ কর্তৃক সরকারি নিয়ম অনুযায়ী গার্ড অব অনার প্রদান করা হয়। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন কালাম পালোয়ান গতকাল ১৭/০৭/২০২১ তারিখে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তার নামাজের জানাজা উপস্থিত ছিলেন মুলাদী উপজেলার চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আরো উপস্থিত ছিলেন যুবলীগের অঙ্গসংগঠন। এবং মুলাদী উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ।