আমতলী(বরগুনা) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরগুনার আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৫হাজার ৫শ ৮৬টি পরিবারকে বিশেষ ভিজিএফ এর ১০ কেজি করে চাল দেবে সরকার।
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে ৫১০০ পরিবার, আঠারগাছিয়া ইউনিয়নে ৪৪০০ পরিবার, কুকুয়া ইউপিতে ৪৫০০ পরিবার হলদিয়া ইউনিয়নে ৫১০০পরিবার, চাওড়া ইউনিয়নে ৪১০০ পরিবার, আমতলী সদও ইউনিয়নে ৫০০০ পরিবার,আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ১৭৬৫ পরিবার, এবং আমতলী পৌরসভার ৪৬২১ পরিবারকে ১০কেজি করে চাল পাবে বলে আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর শেখহাসিনার যে ভাবে বিশেষ ভিজিএফের চাল দিতে বলেছেন সেভাবে প্রকৃত অসহায় দরিদ্রদের মাঝে দেওয়া হবে।
আমতলী পৌরসভার মেয়র ও উপজেল আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, প্রকৃত হতদরিদ্র অসহায় মানুষদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার পৌছে দেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মুঠেফোনে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসহায় হতদরিদ্রদের হাতে সঠিক ভাবে পৌছে দেওয়া হবে। ঈদুল আযহা আনন্দের সঙ্গে উদযাপনে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র ক্ষতিগ্রস্থ , দুস্থ ও করোনা পরিস্থতিতে ক্ষতিগ্রস্থ পরিবারকে অগ্রাধিকার দেওয়াা হবে। মহামারী করোনার সময় এ খাদ্য সহায়তা অতিদরিদ্র্য পরিবারের জন্য সহায়ক হবে ।
আমতলীতে আজ থেকে পুনঃরায় করোনা টিকা নেওয়ার কার্যক্রম শুরু
প্রথম দিনেই হাসপাতালে উপচে পড়া ভীড়, মানা হয়নি স্বাস্থ্যবিধি!
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
সারাদেশে মহামারী করোনাভাইরাসের সংক্রমন দ্রæত ছড়িয়ে পড়ায় আক্রান্ত ও নিহতের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় বরগুনার আমতলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজ (মঙ্গলবার) পুনঃরায় টিকা নেওয়া শুরু হয়েছে। প্রথম দিনেই উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। টিকা গ্রহনে মানা হয়নি স্বাস্থ্যবিধি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) থেকে পুনঃরায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মহামারী করোনাভাইরাসের টিকা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ প্রথম দিনেই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৩০২ জন পুরুষ ও মহিলা টিকা নিয়েছেন। ওই হাসপাতালে একদিনে এটাই সর্বোচ্চ।
আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, শত-শত নারী ও পুরুষ টিকার রেজিষ্টেশন কার্ড হাতে নিয়ে টিকা নেওয়ার জন্য হাসপাতালের বারান্দায় অপেক্ষা করছেন। স্বাস্থ্যবিধি না মেনে একেক জন একেকজনের শরীরের সাথে মিশে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। কে কার আগে টিকা নিবে তার চলছে প্রতিযোগিতা।
কথা হয় টিকা নিতে আসা পৌর শহরের এক কাপড় ব্যবসায়ী হরি কুন্ডুর সাথে। তিনি জানায়, দেশে করোনা আক্রান্ত ও নিহতের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় স্ত্রীকে নিয়ে টিকা নিতে হাসপাতালে এসেছি। কিন্তু এখানে টিকা নিতে আসা কেহই স্বাস্থ্যবিধি মানছেন না। কে কার আগে টিকা নিবে সেই প্রতিযোগিতায় সকলেই ব্যস্ত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, আজ থেকে আবারও হাসপাতাল থেকে করোনা টিকা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে উপজেলার ৩০২ জন পুরুষ মহিলা টিকা নিয়েছেন। তিনি আরো বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগ ঝুকি নিয়ে কাজ করছে। তারমধ্যে এত লোক এক জায়গায় জড়ো হলে স্বাস্থ্যবিধিতো কিছুটা বিঘিœত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও আমরা টিকা নিতে আসা ব্যক্তিদের মুখে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য্যধারণ করে টিকা নিতে নির্দেশনা দিয়েছি।
আমতলীতে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে!
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় গত দুই দিনে উপজেলার ২৬ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১১ জনকে হাসপাতালে এবং ১৫ জনকে বাড়ীতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) এবং আজ (মঙ্গলবার) হাসপাতালে ৫৯ জন ব্যক্তি নমুনা দেয়। এদের মধ্যে ২৬ জন মরনঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়। এদের মধ্যে গুরুত্বর ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকী ১৫ জনকে বাড়ীর আইসোলেশনে রেখে মুঠোফোনে চিকিৎসা দেয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, ২ দিনে ৫৬ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন করোনা পজিটিভ অর্থাৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১১ জন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে এবং বাকী আক্রান্তের বাড়ীর আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।