নিজস্ব প্রতিবেদক ।।নলছিটি উপজেলার ২ নং মগর ইউনিয়ন কে আধুনিক ও সন্ত্রাসমুক্ত করতে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ই মোঃ জসিম উদ্দিন হাওলাদার এর আনারস মার্কার প্রচারণায় ইউনিয়নবাসী মুখরিত হয়ে উঠেছে। অত্র ইউনিয়নের সর্বত্রই আনারসের জয়জয়কার । এ যেন জয়ের হাওয়া লেগেছে । উপজেলার মগড় ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। ইতিপূর্বে বেশ কয়েকজন চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করলেও ইউনিয়নে চোখে পড়ার মতো কোনো উন্নয়নের দেখা মেলেনি। এলাকাবাসীর অভিমত, আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন হাওলাদার এর আনারস মার্কায় জয়ের মধ্য দিয়ে হয়তো উন্নয়নের আলোতে মুক্তি মিলবে ।প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন গ্রামে আনারস মার্কার প্রার্থী জসিম হাওলাদার এর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণ সংযোগ করেন স্থানীয় সর্বস্তরের জনগন। সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ জসিম উদ্দিন হাওলাদার জানান, আমি দীর্ঘদিন যাবত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে অএ ইউনিয়ন যুবলীগ সভাপতি ও বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এ বারের নির্বাচনে ভোটারদের রায়ে বিজয়ী হতে পারলে ইউনিয়ন বাসীর উন্নয়নে কাজ করবো। এছাড়াও মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ গড়বো।
জয়ের ব্যাপারে আশাবাদি বলেও জানান তিনি।