মো. মিজানুর রহমান মিজান , আমতলী (বরগুনা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ উপহার নগদ ৪৫০ টাকা পেল বরগুনার আমতলী পৌরসভার ৪৬২১টি পরিবার। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ ভিজিএফ’র ১০ কেজি করে চালের পরিবর্তে প্রতিটি পরিবারকে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে।
আজ (সোমবার) বেলা ৩ ঘটিকায় পৌরসভা মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ উপহার আমতলী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৬২১টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়।
এ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, পৌরসভার ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার, প্যানেল মেয়র হাবিব মীর, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, সামসুল হক চৌকিদার, লিপি বিশ্বাস, সচিব আবুল কালাম আজাদ, ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ, পৌরসভার সকল কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া ঈদ উপহার ৪৫০ টাকা করে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৬২১টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
আমতলীতে চুরির এক দিন পরে চুরি হওয়া গাড়ীসহ চোর গ্রেফতার
মো. মিজানুর রহমান মিজান: বরগুনার আমতলীতে চুরি হওয়ার একদিন পরে অটোগাড়ী চোর চক্রের সদস্য মোঃ আরিফকে (২২) গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। এ সময় চোরাই হওয়া অটোগাড়ীটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, গত ৮ মে শনিবার সন্ধ্যায় অটোগাড়ী চালক মাসুদ খান বাজারে ইফতারী করে নামাজ পড়ার জন্য আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়কে তার গাড়ীটি রেখে মসজিদে প্রবেশ করে। এই সুযোগে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের মৃত্যু আলাউদ্দিন মৃধার পুত্র গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ আরিফ ওই গাড়ীটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। চালক মাসুম নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তার গাড়িটি খুজে না পেয়ে আমতলী থানায় একটি অভিযোগ দাখিল করেন। এরপর অটোগাড়ী চালক বিভিন্ন স্থানে তার চুরি হওয়া গাড়ীটির সন্ধান করতে থাকেন। গতকাল (রবিবার) রাত ১০টার দিকে অটোগাড়ী চালক মাসুম খান আমতলী পৌরসভার বকুলনেছা মহিলা কলেজের সামনে থেকে তার চুরি হওয়া গাড়ীসহ চোর আরিফকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে চোরসহ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ওই গাড়ী চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।
এ ঘটনায় আজ (সোমবার) গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য আরিফকে আসামী করে আমতলী থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আরিফকে গ্রেফতার দেখিয়ে দুপুরের পরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, অটোগাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ আরিফকে গ্রেফতারপূর্বক চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।