মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি
মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন বাবুল, লেখক নাম-মামুন বাবুল, পিতা-আঃ মন্নান হাং, মাতা-মরহুমা মোসাঃ উরফুল বেগম। তিনি বাউফল থানাধীন ৭ নং বগা ইউনিয়নের ১নং বামনীকাঠী গ্রামে আনুমানিক ১০ ফেব্রুয়ারি ১৯৯৩ সালে হতদরিদ্র মুসলিম পরিবারে মাতৃলয়ে জন্ম গ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস-গ্রাম-দক্ষিণ মুরাদিয়া, ডাকঘর-মুরাদিয়া, উপজেলা-দুমকি, জেলা পটুয়াখালী। প্রাথমিক শিক্ষা:-বামনীকাঠী সরকারি প্রাঃ
বিদ্যালয়,অষ্টম শ্রেণিঃ বামনীকাঠী কে,সি,কে মাধ্যমিক বিদ্যালয়, এসএসসি-পটুয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, এইচএসসি-পটুয়াখালী সরকারি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়, ডিএ-দক্ষিণ বঙ্গ কৃষি এন্ড কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট চরবয়রা, দুমকি-পটুয়াখালী। বিএসএস-সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ। কর্ম: সহ-শিক্ষক, আইডিয়েল স্কুল এন্ড কলেজ নারায়ণগঞ্জ, উত্তর ইসদাইর ফতুল্লা। সংবাদকর্মী, স্টাফ রিপোর্টার, আয়কর বার্তা-ঢাকা। সাবএডিটর(বিভাগীয়) বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম, ঢাকা। সাহিত্য সম্পাদক, বরিশাল বার্তা ও সময়ের আলো, সহ সম্পাদক কিশোর কলম ম্যাগাজিন, সাবেক সদস্য ও নাট্যশিল্পী, উদীচী শিল্পী গোষ্ঠী, পটুয়াখালী জেলা সংসদ, পটুয়াখালী। তার অসংখ্য ছড়া,কবিতা, প্রবন্ধ-নিবন্ধ ও রম্য গল্প কাহিনী বিভিন্ন ম্যাগাজিনে এবং স্থানীয় দৈনিক পত্রিকাসহ জাতীয় দৈনিকে লেখা প্রকাশ পাচ্ছে।
তার প্রথম কাব্য-'কষ্টের নীল চাদর' (২০২১),যৌথকাব্য- 'চতুষ্টয়'(২০২০)। তার চলমান একক বই হলো-ছোটগল্প হৃদয় তুষের আগুন, মাধ্যমিক ও মাদ্রাসা সূত্রাবলি সংকলন-'এসো সূত্র শিখি অংক করি', উপন্যাস-'চোখের শ্রাবণ' ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি 'অগ্নিবীণা সাহিত্য সম্মাননা পদক ২০২০' সহ নানা সম্মাননায় ভূষিত হন।