অনলাইন ডেস্ক :: হেফাজত নেতা নুরুল ইসলাম নোমানিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আরো পড়ুন: এই রমজানেও হোক শরীরচর্চা
সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানান ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ‘নুরুল ইসলাম নোমানি ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংস ঘটনা ও সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে সহিংস বিক্ষোভের ঘটনার মতিঝিল থানার মামলার আসামি। তাঁকে এখন ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’