অনলাইন প্রতিনিধি :: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হৃদয় ইসলাম (০৭) ও আল আমিন (০৮)।
আরো পড়ুন: বিশ্বের ৯টি ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম
বুধবার সন্ধ্যায় উপজেলার বেংহাড়ী ইউনিয়নের মানিকপির শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে ও আল-আমিন কেরু মিয়ার ছেলে। তারা দুজন প্রতিবেশী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় ও আল-আমিন বাড়ির বাইরে খেলা করছিলো। এ সময় খেলার ছলে করতোয়া নদীর পাড়ে গেলে অসাবধানবসত নদীর পানিতে দুজন পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়িতে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে করতোয়া নদীতে পানিতে দুজনে মরদেহ ভাসতে দেখেন।
বোদা থানার এসআই জাহিদ হাসান দুই শিশু নিহতের তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।