শিরোনাম

| |

সচেতনতা বৃদ্ধিতে জোর প্রচার ভোক্তা অধিদফতরের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 31, 2020 3:49 PM
Print Friendly and PDF

সঠিক মূল্যে পণ্য বিক্রি, অতি মুনাফা লাভ না করা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা নিয়ে সচেতনতামূলক প্রচার চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার ঢাকা মহানগরের মিরপুরে বিভিন্ন বাজারে প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করেন এ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

এ প্রচার সম্পর্কে আব্দুল জব্বার বলেন, জরিমানা নয়, ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিতে এ প্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে রাজধানীর মিরপুরে বিভিন্ন বাজারে প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আব্দুল জব্বার আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, তালিকায় প্রদর্শিত মূল্য অপেক্ষা অধিক দামে পণ্য বিক্রি না করাসহ সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 14, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ