মো: শাহিন আলম, পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার অধীনস্থ দুমকি উপজেলা যুবদলের পূণাঙ্গ নতুন আহবায়ক কমিটিকে অসঙ্গতিপূর্ণ দাবি করে ১৫/০৩/২১ প্রেসক্লাব দুমকির হলরুমে সংবাদ সম্মেলন করেন উপজেলা যুবদলের একাংশের নেতাকর্মীরা।
কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ যুবদলের নেতকার্মীরা যুবদলের নতুন আহবায়ক কমিটি সংশোধন করে করার জোড় দাবী জানান-
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা যুবদলের সদস্য, সদ্য ঘোষিত উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, সাবেক দুমকি উপজেলা ছাত্রদলের সভাপতি কারা নির্যাতিত নেতা জসিম উদ্দিন সম্ভু।
তারা বলেন উক্ত কমিটিতে তেগি জেল-জুলুম হামলা-মামলায় নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের মূল্যায়ন না করে, অযোগ্য অদক্ষ দলীয় কার্যক্রমে অংশগ্রহণ না করে, ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত ও অন্যান্য রাজনৈতিক দলের সাথে জড়িতদের কমিটি দেয়া হয়,ঘোষিত কমিটির দুই-তৃতীয়াংশ'ই-অপরিচিত এবং মাদকাসক্তদের বাণিজ্যিক পন্থায় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়।
সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হোসেনের রাজনৈতিক কোন ব্যাকগ্রাউন্ড নেই, ৩নং যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান লালমিয়া,তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাসরত এবং চাকরি করেন,4 ও 5 নং যুগ্ন আহ্বায়ক শামীম হাওলাদার ও জাকির আলম মিলনকে দুমকি উপজেলা যুবদলের কোন রাজনৈতিক প্রোগ্রামে কখনো দেখি নাই এমনকি তারা কারা তাও আমাদের জানা নেই, ৮ নং যুগ্ন-আহবায়ক সাইদুর রহমান খান গ্রামীণ ব্যাংকে চাকরি করেন,৯নং যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম কে উপজেলার কেহই চিনে না,
এমতাবস্থায় দলকে শক্তিশালী গতিশীল গণতন্ত্র পুনরুদ্ধার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে, উক্ত-কমিটি পূর্ণ বিবেচনার আহবান জানাচ্ছি, আগামী ৪৮-ঘন্টার মধ্যে যদি কমিটি ্ পুনঃবিবেচনা করা না হয়,ত্যাগী ও যোগ্যদের সঠিক মূল্যায়ন করা না হয়, এবং অযোগ্যদের কমিটি থেকে অপসারণ করা না হয় তাহলে দলের বৃহত্তম স্বার্থে লাগাতার কর্মসূচি পালনে আমরা বাধ্য হবো এবং উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব জেলা নেতৃবৃন্দ ও বিভাগীয় সাংগঠনিক টিমকে নিতে হবে।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সদস্য বিশিষ্ট বিভাগীয় ও জেলা যুবদলের নেতৃবৃন্দের মাধ্যমে বিবেচনা করে ৪৫ দিনের জন্য কমিটি দেয়া হয়েছে,তবেঁ কমিটিতে অসংগতি থাকলে পরবর্তীতে তাদের পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিল সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান নান্নু,সদস্য মিজানুর রহমান টিপু, সাবেক আংগারিয়া ইউপি সভাপতি দেলোয়ার হোসেন,সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন ওয়াসিম,শ্রীরামপুর ইউপি যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আমীর হোসেন,সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন খান,সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শামীম হোসেন হাওলাদার,যুবদল নেতা শাহিন খান,মনির হোসেন,মোস্তাফিজুর রহমান রনি,ইব্রাহিম খলিল,সাইদুল ইসলাম প্রমুখ।