নিজস্ব প্রতিনিধি :: অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত ঘোষনা করেছেন দলীয় হাইকমান্ড। এতে করে বরিশালের সদর উপজেলার ৬ নং জাগুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে ধোঁয়াশা কাঁটালো।
প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং জাগুয়া ইউনিয়নে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ দিদারুল আলম শাহিন। তাকে মনোনয়ন দেয়ায় জাগুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতিত আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ দিদারুল আলম শাহিন জানান , দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য কাজ করে চলেছেন। সবকিছু বিবেচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন। তিনি নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের বিভিন্ন সরকারি সাহায্য ও সরকারী সেবা ইউনিয়নবাসীর দ্বারপ্রান্তে পৌছে দিবেন এবং গরীব অসহায় মানুষের পাশে থেকে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নিজ ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগনের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৮মার্চ, যাচাই বাঁচাই ১৯ তারিখ এবং প্রতীক বরাদ্দ ২৪ মার্চ,এর সাথে সাথে প্রচারনা শুরু করতে পারবে প্রাথীরা। ১১এপ্রিল সকাল ৮টায় ভোট গ্রহন।এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন।