এস এল টি তুহিন :: কীর্তনখোলা এফসির পথচলা শুরু প্রথমবারের মতো জাতীয় ওমেন্স ফুটবল লিগে অংশ নিতে যাচ্ছে । ২০১৭ সালে বিগত দিনে সীমিত পরিসরে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছে ক্লাবটি, ওমেন্স লিগে ‘কীর্তনখোলা এফসি’র ব্যানারে খেলবেন বরিশালের নারী ফুটবলাররা। লিগে অংশ নিতে যথাযথ প্রস্তুতি নিচ্ছেন তারা। কীর্তনখোলাে এফসি বরিশাল বিভাগের একটি বিভাগীয় ফুটবল ক্লাব হিসাবে আত্নপ্রকাশ করেছে। অনেক সীমাবদ্ধতা প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাব সত্ত্বেও বরিশালের ফুটবলের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করার বৃহৎ পরিকল্পনা ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে ক্লাব সংশ্লিষ্ট কার্যকরী কমিটি।
২০১৭ সালে উত্তর পলাশপুর, কাজীর গোরোস্থান রোডে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বিগত দিনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করলেও ২০২১ সালের ভিষনকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরামর্শক্রমে এবং সহযোগিতায় ইতিমধ্যে বরিশালবাসী ফুটবলপ্রেমী জনসাধারণের মধ্যে সারা ফেলতে শুরু করেছে। দক্ষিণ অঞ্চলের, প্রতিভাবান অনেক খেলোয়াড়ই , বরিশাল কেফসির, পক্ষ হয়ে আঞ্চলিক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে জয় লাভ করেছেন। সাম্প্রতিক এক সৌজন্য সাক্ষাতকালে বতর্মান বরিশাল জেলার ডিসি মহোদয় জনাব মোঃ জসীম উদ্দিন হায়দার যিনি নিজে একজন ক্রিড়া ব্যক্তিত্ব কেএফসিকে শুভকামনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বরিশালের ঝিমিয়ে পরা বর্তমান ফুটবল অঙ্গনকে এগিয়ে নিয়ে তরুণ ও যুব সমাজের মধ্যে শরীর চর্চার বিকাশ ঘটানোর নিমিত্বে ফুটবলের জাগরন অতিব জরুরি। বরিশালের যুবসমাজকে মাদক এবং ভার্চুয়াল এডিকশন থেকে রক্ষা করতে একমাএ ক্রিড়া অঙ্গনেই অগ্রানী ভূমিকা পালন করতে পারে। এটি বর্তমান সমাজের নারীদের মাঝে ক্রিড়ার বিকাশ ঘটানোর আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। দ্বীর্ঘদিন যাবত কীর্তনখোলা এফসি বরিশাল অত্র বিভাগীয় বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছেন। এছাড়া অনুর্ধ-১৭(পুরুষ,মহিলা) অনুর্ধ-১২ (বালক) বাচাইয়ের মাধ্যমে দক্ষ কোচের তত্ত্বাবধানে নিজেস্ব মাঠে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কীর্তনখোলা এফসি বরিশাল। ওমেন্স লিগের মধ্য দিয়ে বড় কোনো প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বরিশালের ক্লাবটি। ১৬টি দল আবেদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী এবারের ওমেন্স লিগে অংশগ্রহণের জন্য এ তালিকায় বরিশাল বিভাগের কীর্তনখোলা এফসিও রয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, আমরা বরিশাল থেকে একটি টিমের চিঠি পেয়েছি। খুব শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। কীর্তনখোলা এফসি ক্লাবের সভাপতি ডা. মো. ফরিদ হোসেন বলেছেন, আমরা দল প্রস্তুত করে অনুশীলন শুরু করে দিয়েছি, ইতোমধ্যে বাংলাদেশে ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছি। এখন পর্যন্ত ১৬টি দল অংশগ্রহণের জন্য প্রস্তুতি ও চিঠি দিয়েছে। তার মধ্যে কীর্তনখোলা এফসি অন্যতম।
ক্রীড়াকে ভালবাসেন এমন একজন হাবিবুর রহমান খান তিনি নিউজ জি কে বলেন বরিশাল বাসীর অনেক দিয়ে দিনের প্রানের দাবী ছিল জাতীয় এই ওমেন্স লীগে অংশগ্রহণ করার আজ সত্যি হতে চলছে আসার করি এই দল ভালো করবে,বরিশালের নারীদের অধিকার আদায়ের জন্য সব সময় কাজ করেন বাংলাদেশ মহিলা পরিষদের বরিশালের সভাপতি রাবেয়া খাতুন, নিউজ জি কে বলেন, কীর্তনখোলা এফসি জাতীয় ওমেন্স ফুটবল লিগে অংশ নিতে যাচ্ছে এটা আমাদের বরিশালে বাসীর জন্য খুশির খবর কারন ছেলেদের কাছা কাছি মেয়েরাও আজ অনেক এগিয়ে সে দিক দিয়ে বরিশালের মেয়েরা আজ জাতীয় লিগে খেলবে এটা আমাদের অনেক বড় পাওয়া ও আসা জোগায় ।
বরিশাল সনাকের সভাপতি শাহ্ সাজেদা বলেন, বরিশালের তথা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা একান্ত জরুরি,বাংলাদেশ ওমেন্স লীগে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রত্যেক দলকেই সুযোগ করে দাওয়া উচিৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এবং পাশাপাশি মহিলা দলগুলার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও প্রদান করা উচিত। বরিশালের নারী ফুটবলাদের জন্য শুভ কামনা রইল তারা এগিয়ে যাক এটাই আমাদের সকলের প্রত্যাশা।