নিজস্ব প্রতিবেদক :: আজ ৭ই মার্চ ২০২১ রবিবার বরিশালে বিক্ষুদ্ধ ছাত্র জনতার আয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাত ছাত্রনেতা ও শ্রমিকনেতা রুহুল আমিনের মুক্তির দাবীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই মশাল মিছিল নতুন বাজার থেকে শুরু হয় এবং মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র নেতা কিশোর চন্দ্র বালা, সুজয় শুভ, রাইদুল ইসলাম রাকিব, কবি হুজাইফা রহমান, মৌসুমি আক্তার।