মোঃ শাহিন আলম পটুয়াখালী ধুমকি প্রতিনিধি।
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ০৮ নং ওয়ার্ড চরগরদী এলাকার মোঃ রুবেল শিকাদার (৩৫) মোটর সাইকেল চালক গত ৩১/০১/২০২১ ইং তারিখে বিকাল ৩টার সময়ই মোটর সাইকেলে যাএীসহ বগা দুমকি থেকে বরিশাল যায়।আজ ০২/০২/২০২১ ইং তারিখ পর্যন্ত তার কোন খোজ পাওয়া যায় নাই।মটোর সাইকেল চালক রুবেল শিকদারের গায়ে একটা হাফ হাতার হলুদ গেন্জী ও জেকেট পড়নে ছিলো।
এ বিষয়ে তার মায়ের কাছে জানতে চাইলে তার মা বলেন শনিবার দুপর বেলা খাবার খেয়ে তারপরে রুবেল বগা ফেরিঘাট থেকে বরিশালের জন্যই যাএী নিয়ে যায়। তারপরে তার মায়ের সাথে রাতে কথা বললে রুবেল বলেন আমি কাল আসবো।
যদি কোন লোক এই মটোর সাইকেল চালকের খোজ পেয়ে থাকেন তাহলে তার মায়ের ফোন নাম্বারে যোগাযোগ করুন 01782696645।
ঠিকানা চরগরদী, দুমকি,পটু্য়াখালী।