লিটন বাইজিদঃ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে উক্ত পৌরসভায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ'র সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও দক্ষিণবঙ্গের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর আস্থাভাজন আলহাজ্ব কামাল উদ্দিন খান। নির্বাচনে নৌকা মার্কার পক্ষে অংশগ্রহণ ও মনোনয়নপত্র দাখিল উপলক্ষে ৩১ তারিখ বৃহস্পতিবার বেলা ১২ টায় মেহেন্দিগঞ্জ আওয়ামীলীগ'র কার্যালয়ের সামনে এক বিশাল দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন বরিশাল ৪ আসন (মেহেন্দিগঞ্জ, হিজালা)'র সংসদ সদস্য পংকজ দেবনাথ, বরিশাল জেলা আওয়ামীলীগ'র সহ-সভাপতি মাহেব হোসেন সরদার, যুগ্ন সম্পাদক এডঃ মুনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ, বরিশাল মহানগর আওয়ামীলীগ'র যুগ্ন সম্পাদক ও বিসিসি প্যানেল মেয়র গাজী নাইমুল ইসলাম লিটু, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, জেলা পরিষদ'র সদস্য জিল্লুর রহমান, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ এর সাবেক সিনিয়র সহ-সভাপতি আঃ রহিম, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রকিব সহ আওয়ামীলীগ'র অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দবর্গ। দোয়া মোনাজাত অনুষ্ঠানে পৌরসভার নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান নির্বাচনে জয়ের জন্য সবার কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন। এ সময় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ মেহেন্দিগঞ্জ পৌরসভার নৌকা মার্কার মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খানের বিজয় সুনিশ্চিত করার লক্ষে সবার কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে দলীয় নেতা-কর্মীদের তার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেন। এছাড়া দোয়া মোনাজাত অনুষ্ঠানে আগত বরিশাল আওয়ামীলীগের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে তার সুনিশ্চিত বিজয় কামনা করেন। দোয়া মোনাজাত অনুষ্ঠান শেষে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।