নিজস্ব প্রতিবেদক :: শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচনে অংশগ্রহণকারী মন্টু-মিরাজ প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইনের হাতে মনোনয়নপত্র তুলে দেন এই প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী নেগাবান মন্টু এবং কাজী মিরাজ মাহমুদ। এসময় অন্তত অর্ধশত সংবাদকর্মীসহ প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী ২৪ ডিসেম্বর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২০২১।