প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২০, ৫:৫৩ এ.এম
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন
মোঃ শহিদুল ইসলাম:: বিসিসি ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনকে গতকাল (১২ ডিসেম্বর ) সকাল ১০ টায় নগরীর কাশিপুর এন.এস আলিয়া মাদরাসা কমপ্লেক্স মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে ৮.৩০ মিনিটের সময় কেন্দ্রীয় নথুল্লাবাত বাস টার্মিনাল প্রঙ্গনে আরো একটি জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযার পরে বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, এরপর একে একে মহানগর আওয়ামীলীগ, ত্রিশটি ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ নথুল্লাবাত জেলা বাস মালিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রাদ্ধা জানান।
- এ সময় উপস্থিত ছিলেন বিসিসির প্যানেল মেয়র নাঈমুল ইসলাম লিটু,মহানগর আওয়ামীলীগের সাবেক সহ -সভাপতি আফজালুল করিম, সাইদুর রহমান রিন্টু, সাবেক প্রচার সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহমুদ বাবু, মহানগর যুবলীগ নেতা রফিকুল ইসলাম খোকন সহ ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকসহ ২নং কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন লিটন মোল্লা, নথুল্লাবাত বাস মালিক গ্রুপ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ শ্রমিকজেলা শ্রমিক ইউনিয়ন সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিকদলের নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক ও নানা শ্রেণি পেশার কয়েক ‘শ ‘ মানুষ জানাজায় অংশগ্রহন করেন। জানাযা শেষে নিহতের পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
কপিরাইট 2023 ডেইলি বরিশাল সংবাদ