বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ও কাউ
মোঃ শহিদুল ইসলাম::কবর স্থানে শায়িত বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম খাঁন ও নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেনের কবর জিয়ারত করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গতকাল তিনি মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রাদ্ধ জানানো সহ দোয়া-মোনাজাতে অংশ নেন।এর পরে পরিবারে সকল সদস্যদের সমবেদনা জানান সিটি মেয়র।এছাড়াও কবর জিয়ারতে আরও অংশ গ্রহন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ার রাজিব ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদ আহমেদ মান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।