স্টাফ রিপোর্টার, আহসান :: বরিশাল বিএম কলেজ ছাত্রদল নেতা তালুকদার সজল এর নেতৃত্বে পথশিশুদের মাঝে খাবার বিতরন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম বার্ষিক উপলক্ষে।
এছাড়াও, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি বিএম কলেজ শাখার উদ্যোগে তালুকদার সজল এর নেতৃত্বে রবিবার বিকালে বিএম কলেজ ক্যাম্পাসে কেক কাটার শেষে কলেজের জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ পথশিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএম কলেজ ছাত্রদল নেতা মোঃ রেজাউল করিম রেজা, শাহরিয়ার মিঠু, বিপ্লব, জুবায়ের সহ ছাত্রদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য. বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জেষ্ঠ্যপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় বরিশালেও কেক কাটা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা ও দীর্ঘায়ু কামনা করে করেন নেতাকর্মীরা।